পুরুলিয়া ১: বেলকুড়িতে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
পুরুলিয়ার বেলকুড়ি গ্রামে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে বাড়ির পেছনের একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা ওই ছাত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়া মফস্বল থানার পুলিশ দেহ উদ্ধার করে দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে