বলরামপুর: বলরামপুর ব্লকে অফলাইন টেন্ডারে দুর্নীতি ও ‘কাটমানি’ আদায়ের অভিযোগে সরব রাজ্য বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক
বলরামপুর ব্লকে অফলাইন টেন্ডারে দুর্নীতি ও ‘কাটমানি’ আদায়ের অভিযোগে সরব হলেন রাজ্য বিজেপি নেতা তথা বলরামপুরের প্রাক্তন বিধায়ক বানেশ্বর মাহাতো। বৃহস্পতিবার দুপুরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে তিনি বলরামপুর বিডিও অফিসে এসে ক্ষোভে ফেটে পড়েন। প্রাক্তন বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর অভিযোগ নোটিশ ছাড়া অফলাইন টেন্ডারের মাধ্যমে স্বজনপোষণ করে সরকারকে বদনাম করার চক্রান্ত চলেছে। তিনি ২০ হাজার টাকার ওপর সমস্ত কাজে অনলাইন বিডিং চালুর দাবি জানান।