কাশীপুর: কাশিপুরে "একটি গাছ মায়ের নামে" কর্মসূচিতে সামিল বিধায়ক-বিডিও
জেলার অন্যান্য প্রান্তের মতো আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হল কাশিপুরেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের আজকের দিনে ঘোষণা করেন "একটি গাছ মায়ের নামে" কর্মসূচি। ২০২৭ সাল পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ১ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা রাখা হয়। প্রধানমন্ত্রীর আহ্বানকে বাস্তবায়ন করতে এদিন বৃক্ষরোপণে শামিল হন প্রশাসনিক আধিকারিক থেকে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা। কাশিপুর ব্লক, থানা, কৃষি দপ্তর ও BLLRO অফিসে গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এদিন বৃক্ষরোপণের