উদয়পুর রেল স্টেশনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার তিন বস্তা গাঁজা!
উদয়পুর রেল স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা গাঁজা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তিনটি বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ তা জব্দ করে।
এই মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।