রায়গঞ্জ: রায়গঞ্জে ডাকাতির ছক ফাঁস, বাইপাসের নিচে পুলিশি তৎপরতায় ৪ দুষ্কৃতী গ্রেপ্তার!
সুভাষগঞ্জ হাইওয়েতে বাইপাসের নিচে ডাকাতির পরিকল্পনা করছিল একদল দুষ্কৃতী। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পুলিশ ঘিরে ফেললে ১২-১৪ জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে হাঁসুয়া, শাবল, ছেনি ও টর্চ উদ্ধার হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।