ইটাহার: খুঁটি পুজোর মধ্য দিয়ে ইটাহার চৌরঙ্গী মোরে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিলেন ৬১তম বর্ষে প্রাক্তন MLA অমল আচার্য
খুঁটি পুজোর মধ্য দিয়ে জোরকদমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা অমল আচার্য্যর উল্কা ক্লাব। রবিবার ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায় ক্লাব লাগোয়া মন্দির প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এবছর উল্কা ক্লাবের দুর্গাপুজো ৬১ তম বর্ষে পদার্পণ করল। এক সময় প্রাক্তন বিধায়কের এই দুর্গাপুজো এবং আদিবাসী নৃত্য প্রতিযোগিতা ছিল গৌড়বঙ্গে নাম করা।