এক গৃহবধূকে বেধড়ক মারধর করেছিল শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূকে মারধরের প্রতিবাদ করায় তার বাপের বাড়ির লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গৃহবধুর স্বামী, ভাসুর সহ অন্যদের বিরুদ্ধে। এই ঘটনায় গৃহবধুর বাপের বাড়ির চারজন আহত হয়েছেন বলে দাবি। রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের একটি গ্রামে। রবিবার রাত ন'টা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। গৃহবধূর দাবি প্রায় দিন তার ভাসুর মদ্যপ অবস্থায় এসে কুপ্রস্তাব দেয়। রাজি না হয