ক্যানিং ১: ক্যানিংয়ের মৌখালি গ্রামে আক্রান্ত BJP কর্মী-সমর্থকদের বাড়িতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যানিং পশ্চিম বিধানসভার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের সাতমুখী বাজার সংলগ্ন মৌখলি গ্রামে আক্রান্ত বিজেপি কর্মী উত্তম নস্করের বাড়িতে রবিবার দুপুরে আসেন সুকান্ত মজুমদার। কথা বলেন আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে। পরিবারের পাশে থাকার বার্তা দেন। এছাড়া নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এই এলাকায় বহু বিজেপি কর্মীর বাড়ি, দোকানে হামলার ঘটনা ঘটেছে।