রঘুনাথপুর ২: অগ্নি নিরাপত্তায় ICDS কর্মীদের নিয়ে সচেতনতামূলক শিবির আয়োজিত হল চেলিয়ামাতে
বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামার ইয়ুথ ক্লাবের ফুটবল মাঠে রঘুনাথপুর ২নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে আয়োজিত হল অগ্নি নিরাপত্তায় সচেতনতামূলক শিবির।রঘুনাথপুর দমকল বিভাগের পক্ষ থেকে এদিনের এই শিবিরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অগ্নি নিরাপত্তায় বিভিন্ন কৌশল শেখানো হয়।