চোপড়া: মিষ্টির দোকান থেকে আচমকাই আগুন!
মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ল পাশের আরও দুই দোকানে
মিষ্টির দোকান থেকে আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ল পাশের আরও দুই দোকানে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ বাজারে। মঙ্গলবার সকালে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে দাবি স্থানীয়দের। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা আরও দুটি দোকানে। আগুন দেখে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। খবর দেওয়া হয় দাসপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল বাহিনীকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও দম