মন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে ভাটোল সেবাগ্রাম হাই স্কুলে অনুষ্ঠিত হোল তৃনমুল কংগ্রেসের কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভির ছিল নজরে পড়ার মতো৷ রবিবার বিকালে এই সম্মেলন মঞ্চে বিভিন্ন দল থেকে তৃনমুল কংগ্রেসে যোগদান কর্মসুচীও পালিত হয়। এদিন এই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, এই কর্মী সম্মেলন কার্যত জনসভার রূপ নিয়েছে।