রায়গঞ্জ: সকালে ফোনে স্বাভাবিক কথা, কিছুক্ষণ পরই মৃত্যু! রায়গঞ্জে গৃহবধূকে খুনের অভিযোগ বাপের বাড়ির
রায়গঞ্জের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুরে গৃহবধূ নার্গিস খাতুন (৩০)-এর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতার বাপের বাড়ি বিহারের আবাদপুর থানা এলাকায়। পরিবারের দাবি, ঘটনার দিন সকালেও নার্গিস তাঁদের সঙ্গে ফোনে স্বাভাবিকভাবে কথা বলেন। পরে শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, তাঁকে রায়গঞ্জ মেডিকেলে আনা হয়েছে এবং মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু, তা জানানো হয়নি বলে অভিযোগ। এরপরই খুনের সন্দেহ প্রকাশ করে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বলেন পরিবারের সদস্যরা।