মুখ্যমন্ত্রীর পর এবার শমীক ভট্টাচার্য, সুব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতে দিলীপ ঘোষও
#GanaBandhu
মুখ্যমন্ত্রীর পর এবার জামালপুরে এলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর বরিষ্ঠ কার্যকর্তা সুব্রত চট্টোপাধ্যায়ের মায়ের প্রয়াণে শুক্রবার তাঁর বাড়িতে আসেন দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য। গত বুধবার পূর্ব বর্ধমানের এই জামালপুরের পাঁচড়া গ্রামে সুব্রতবাবুর বাড়িতে গিয়ে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, সংঘের পূর্ব ক্ষেত্রের প্রচার প্রমুখ সুব্রত চট্টোপাধ্যায় বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের প্রাক্তন সাধারণ সম্পাদকও। গত ১৭ নভেম্বর তাঁর মা নমিতা চট্টোপাধ্যায়ের প্রয়াণ হয়। সেই খবর পেয়ে এদিন তাঁর বাড়িতে পৌঁছন দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁরা কথা বলেন।