রায়গঞ্জ: চোরাই মোবাইল কেনা বেচার সাথে যুক্ত থাকার অভিযোগে মিলনপাড়া থেকে গ্রেফতার যুবক, উদ্ধার ২৫টি মোবাইল, ২টি ল্যাপটপ, ১টি ট্যাব
চোরাই মোবাইল কেনা বেচার সাথে যুক্ত থাকার অভিযোগে মিলনপাড়া থেকে গ্রেফতার যুবক। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ থানা সুত্রে এমন তথ্য জানা যায়। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত যুবকের নাম প্রতাপ ঘোষ। তার রায়গঞ্জের মিলনপাড়ায় একটি মোবাইল মেরামতির দোকান আছে। গোপন সুত্রে খবরের ভিত্তিতে এদিন সকালে ওই দোকানে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ ঘেকে ২৫ টি স্মার্টফোন, ১ টি ট্যাব, ২ টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ৷