সাইবার প্রতারণা রুখতে হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগ সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হল। বুধবার সন্ধ্যায় হেমতাবাদ নেতাজি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুলিশ সাধারণ মানুষ কে বিভিন্ন সাইবার প্রতারণা নিয়ে অবগত করার পাশাপাশি তা থেকে বাঁচার পাঠ দেন। পাশাপাশি ফ্রড কল, শিশুশ্রম, মানব পাচার, বাল্য বিবাহ বিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।