শোওয়ার ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শনিবার এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ভদ্রঠা গ্রামে। মৃত মহম্মদ নাসির শেখ(২৭) পেশায় পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে থাকতেন নাসির। শুক্রবার রাতে নাসির একাই নিজের ঘরে শুয়ে ছিলেন। শনিবার সকালে নাসিরকে তাঁর স্ত্রী শোওয়ার ঘরে ডাকতে গিয়ে দেখেন নাসির বিছানায় মৃত অবস্থায় আছেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।