বিধাননগর করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ নারায়ণপুর এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য তথা রাজারহাট নিউ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্য। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ নারায়ণপুরের কোহিনুর স্পোর্টিং ক্লাবের সামনে চলমান রাস্তা ও নিকাশি ব্যবস্থার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।