বলরামপুর: বলরামপুরে অবৈধ বালির পাহাড় বাজেয়াপ্ত! কিন্তু বালি কি সরকারি জমিতে, নাকি রায়তি জায়গায়? উঠছে প্রশ্ন
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বলরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বালি বাজেয়াপ্ত করল পুলিশ ও ভূমি দপ্তর। তবে প্রশাসনিক নজরদারি এড়িয়ে ওই এলাকায় কিভাবে অবৈধ বালি মজুত করা হলো সে বিষয়ে উঠছে প্রশ্ন।