শান্তিপুর: শান্তিপুর কলেজ মাঠে 15 দিন ধরে চলা নকআউট ফুটবল টুর্নামেন্টের সমাপন ম্যাচ দেখতে মাঠে উপস্থিত শান্তিপুরের চেয়ারম্যান
Santipur, Nadia | Nov 30, 2025 শান্তিপুর কলেজ মাঠে 15 দিন ধরে চলা নকআউট ফুটবল টুর্নামেন্টের সমাপন হলো রবিবার। সূত্রের খবর, মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে মাঠ মুখী করার লক্ষে শান্তিপুরের একটি ফুটবল প্রেমী সংস্থা গত 5 বছর আগে শান্তিপুরে একটি বৃহৎ নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। সেই ধরা অব্যাহত রেখে এই বছরও গত 14 তারিখ থেকে শান্তিপুর কলেজ মাঠে শুরু হয় এই ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফুটবল ক্লাব এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে আসেন।