🚨 ব্রেকিং নিউজ | নওদার আমতলায় পথে অধীর!
কংগ্রেসের দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে অবস্থানে অধীর রঞ্জন চৌধুরী
নওদার আমতলায় কংগ্রেসের দলীয় কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে এবার সরাসরি পথে নামলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর নেতৃত্বে আমতলা পার্টি অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
অধীরের অভিযোগ, বর্তমান তৃণমূল সাংসদ আবু তাহের খান কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরই ওই দলীয় কার্যালয় দখল করা হয়। কংগ্রেসের দাবি, দলের কর্মীদের দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থে তৈরি হয়েছিল এই কার্যালয়।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হারিয়ে যাওয়া বা দখল হয়ে যাওয়া দলীয় সম্পত্তি পুনরুদ্ধারের কর্মসূচির অংশ হিসেবেই এবার আমতলায় আন্দোলনে নামল কংগ্রেস।
অধীর চৌধুরীর বক্তব্য—আলোচনা ও বৈঠক করেও যখন সমাধান মেলেনি, তখন আর আলোচনায় নয়; নিজেদের দলীয় কার্যালয় নিজেদের দখলে ফিরিয়ে নিতে এবার পথে নেমেছে কংগ্রেস।
🔥 আমতলার পার্টি অফিস ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ—অধীরের অবস্থানে সরগরম নওদা!
#AdhirRanjanChowdhury #Congress #Nawda #Amtala #AbuTaherKhan #Murshidabad #PoliticalNews #BreakingNews #BartaBahiNews