বরাবাজার: কুমারী নদীর উপর দিয়ে বইছে বিপদসীমার উপর জল,চন্দনপুর ব্রিজের নিকট ভেসে গেল বাইক
টানা বর্ষণে জঙ্গলমহলের বিভিন্ন ছোট-বড় নদীতে বেড়েছে জলস্তর। বিপদসীমার উপর দিয়ে বইছে কুমারী নদীর জলও। মঙ্গলবার বিকেলে চন্দনপুর গ্রামের কাছে ব্রিজের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্রিজ পার হতে গিয়ে জলের তোড়ে বিপাকে পড়েন এক বাইক আরোহী। কোনওরকমে স্রোত থেকে বেরিয়ে তিনি নিরাপদে উঠে আসেন। তবে জলের তীব্র স্রোতে তাঁর বাইকটি ভেসে যায় বলে জানা গিয়েছে।