চোপড়া: খেলার মাঠ থেকে নেশামুক্তির ডাক, চোপড়ায় প্রশাসনের প্রীতি ম্যাচ
নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে মাঠে নামল দুই প্রশাসনিক দল। নেশামুক্ত ভারত অভিযান—মিশন ২০২৯-এর নেশা মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্য নিয়ে শনিবার কামারগাছ প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত হল চোপড়া থানা ও চোপড়া ব্লক প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচ ঘিরে মাঠে ছিল উৎসবের আমেজ। নির্ধারিত সময়ের খেলায় দু’দলই একটি করে গোল করায় ম্যাচ শেষ হয় ১–১ গোলে। এরপর চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করে চোপড়া ব্লক প্রশাসন। টাইব্রেকা