“আপনি কী খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু কত দ্রুত খাচ্ছেন—সেটাও খেয়াল করুন।”
আজ দমদমের চেম্বারে অনেক সময় পেসেন্টদের একটি বিষয় জিজ্ঞেস করি—
“আপনি সাধারণত একটি খাবার কতক্ষণ ধরে খান?”
অনেকে বলেন,
“ম্যাম, খুব তাড়াতাড়ি খেয়ে নিই, সময় পাই না।”
কিন্তু তাড়াহুড়ো করে খাওয়ার অভ্যাসে অনেক সময় শরীরের পেট ভরে যাওয়ার সংকেত বুঝতে দেরি হতে পারে, ফলে প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে।
📌 আমার আজকের পুষ্টিবিদের টিপস,,,,,,,,
আজ থেকে অন্তত একটি প্রধান খাবার ধীরে, মন দিয়ে খাওয়ার চেষ্টা করুন।
📵 খাবারের সময় মোবাইলটা একটু দূরে রাখুন।
🥄 ছোট ছোট গ্রাস নিন।
👄 ভালোভাবে চিবিয়ে খান।
⏸️ মাঝেমধ্যে একটু বিরতি দিন।
🧘 খাবারের সময় নিজের শরীরের ক্ষুধা ও তৃপ্তির সংকেত লক্ষ্য করুন।
এটি কোনো কঠিন Diet Rule নয়—এটি Mindful Eating-এর একটি ছোট অভ্যাস।
আজ চেম্বারে পেসেন্টদের সঙ্গে খাবারের তালিকার পাশাপাশি এমন ছোট ছোট আচরণগত পরিবর্তন নিয়েও আলোচনা হলো।
💚 সুস্থ Nutrition শুধু প্লেটে কী আছে তা নয়—আপনি কীভাবে খাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ।
আপনারও যদি নিজের খাদ্যাভ্যাস নিয়ে সমস্যা থাকে বা কোথা থেকে পরিবর্তন শুরু করবেন বুঝতে না পারেন, তাহলে ব্যক্তিগত Nutrition Guidance নিতে পারেন।
📩 Personalized Diet & Lifestyle Consultation-এর জন্য যোগাযোগ করতে পারেন।
— পুষ্টিবিদ চন্দ্রিমা দে
U & URS NUTRITIONIST
#NutritionTips #পুষ্টিবিদ #PatientCounselling
#Dietitian #ClinicalDietitian #Nutritionist #DietTips #HealthyFood #LifestyleModification #HealthAwareness #FitnessAndHealth