বলরামপুর: বলরামপুর ব্লক কার্যালয়ে অন্নপূর্ণা দিবস উদযাপন, প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলার উপভোক্তা নারীরা
বিশ্বকর্মাপূজার বিশেষ দিনে ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে 'অন্নপূর্ণা দিবস' উদযাপনের শুভ বার্তা দেন।অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসিক ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় নারীরা আনন্দ প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান।