ইটাহার: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কালোবাজারি রুখতে সাত সকালে ইটাহারের পাইকারি ও খুচরো বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাতার মূল্যবৃদ্ধি ও স্টক মার্কেটের কালোবাজারির জেরে নাভিশ্বাস উঠেছে আম জনতার। তাই রবিবার সকালে ইটাহারে বিশেষ অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিন ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকার খুচরো ও পাইকারী সবজি বাজারে একযোগে হানা দিল স্থানীয় প্রশাসনের কর্মীদের সঙ্গে নিয়ে SDPO মহম্মদ বদিউজ্জামান, IC গৌতম চৌধুরী, DEB ও এগ্রিকালচার দপ্তরের অফিসার সহ অন্যরা। এদিন পুলিশ কর্তারা খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সতর্ক করেন।