দেগঙ্গা: দেগঙ্গার সুবর্ণপুর গ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে মারামারির ঘটনা আহত ২, তদন্তে পুলিশ
বিতর্কিত জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনায় আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের সুবর্ণপুর গ্রামে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগ তার নিজের জমির মধ্যে ঢুকে প্রতিবেশীরা বাড়ির বেজ প্লেট নির্মাণ করছে। বাধা দিলে ব্যক্তির দাদিমাকে এবং তার মাকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।