রঘুনাথপুর ২: রঘুনাথপুর -চেলিয়ামা রাস্তায় গোবরান্দা মোড়ের অদূরে রাস্তার মাঝে ধস নামায় আতঙ্ক ছড়াল,ভারী যানবাহন চলাচল বন্ধ
অবিরাম বৃষ্টিপাতের জেরে বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর-চেলিয়ামা রাস্তায় গোবরান্দা মোড়ের অদূরে রাস্তার মাঝে হঠাৎ ধস নামায় ব্যাপক আতঙ্ক ছড়াল।ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ঐ রাস্তায় ভারী যানবাহন চলাচল থমকে যায়।ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও PWDর কর্মীরা।যুদ্ধ কালীন তৎপরতাই কাজ শুরু হয়।বেলা বাড়লে রাস্তা সাময়িক মেরামতির পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় তবে ভারী যানবাহন চলাচল ঘুরপথে চলাচল করছে।