ইটাহার: ইটাহার পথসাথী প্রাঙ্গনে রাখি বন্ধন উৎসবে মাতলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের MP সুকান্ত মজুমদার
রাজ্যে পালা বদলের পর ইটাহারে সাংগঠনিক কাজ কর্ম সহ কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দিতে ইটাহারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে পালন করলেন রাখি বন্ধন উৎসব। জানা গিয়েছে, সম্প্রতি ইটাহারের চেকপোষ্টে দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম স্থানীয় বেশকিছু সাধারণ বাসিন্দার সঙ্গে দেখা করেন সংসদ। এরপর তিনি ইটাহারের বাস টার্মিনাসে পথসাথী প্রঙ্গণে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে যোগ দেন।