বঞ্চনার অবসানকল্পে দিল্লির রাজপথ দখল করবে দেশের শ্রমিক শ্রেণী। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শ্রমিকদের এই দিল্লি অভিযান। মঙ্গলবার বিভিন্ন পেশার শ্রমিকদের পূজা বোনাস প্রদানের দাবিতে শ্রম কমিশনারের নিকট গণ ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে বললেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।