রাজ্যের কন্যা মনশ্রী দেবনাথ দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ।আজ বাধারঘাটস্থিত বাসভবনে গিয়ে মনশ্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই সময় তিনি মনশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পাশাপাশি, মনশ্রীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে একটি চিঠিও প্রদান করেন।