রায়গঞ্জ: ইটাহারে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় কাকা-ভাইপোর মৃত্যু, শোকের ছায়া
কুরমানপুর এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার দুপুরে বাইকে বাড়ি ফিরছিলেন কাকা-ভাইপো। কুরমানপুরে কোনও একটি গাড়ির সাথে তাদের সংঘর্ষ হয়। উদ্ধার করে ইটাহার হাসপাতালে ও পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত ভাইপো করিমুল হক (২৮), বাড়ি হরিরামপুর থানার বাগবাড়িতে। মৃত কাকা রহিম আলী (২৩), বাড়ি ইটাহার থানার পানপাড়া বাউল এলাকায়। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে