পুরুলিয়া ১: কড়াডিতে তিন রাজ্যের করম নাচের মহোৎসব: উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আগামী ২০ সেপ্টেম্বর করাদিতে অনুষ্ঠিত হতে চলেছে তিন রাজ্যকে নিয়ে এক বিশেষ করম নাচের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি ঘিরে এলাকা জুড়ে উন্মাদনা ও প্রস্তুতি এখন চরমে। পুরুলিয়ার কড়াডির মাঠে আয়োজিত এই মহাসম্মেলনে বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা এসে ইতিমধ্যেই জোরকদমে নাচ ও সংগীতের মহড়া শুরু করে দিয়েছেন। আয়োজকদের সূত্রে খবর, এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী আরও দুটি রাজ্যের প্রতিনিধি ও শিল্পীরা অংশ নেবেন।