দেগঙ্গা: দেগঙ্গার পূর্ব চ্যাংদানা গ্রামে ড্রিলের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের
ড্রিল করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের পূর্ব চ্যাংদানা গ্রামে। মৃতের নাম অভিজিৎ পাত্র। বয়স ৩৮ বছর। বাড়ি দেগঙ্গার কার্তিকপুর পাল পাড়ায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে অভিজিৎ ড্রিলের কাজ করতো। শনিবার পূর্ব চ্যাংদানার এক ব্যক্তির বাড়িতে ছাদে ড্রিলের কাজ করছিল। সে সময় আচমকা বিদ্যুৎপৃষ্ট হয় অভিজিৎ। সহকর্মীরা তাকে উদ্ধার করে বিশ্বনাথপু