আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে হাসনাবাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো তৃণমূল মহিলা কংগ্রেসের বিশেষ কর্মসূচি ‘উন্নয়নের পাঁচালী’। বুধবার বিকেল ৪টা নাগাদ আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মূলত গত কয়েক বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ও উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের লক্ষ্য। পাড়ায় পাড়ায় ঘুরে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষ