দেগঙ্গা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনীর মৃত্যুতে শোক মিছিল করল দেগঙ্গার ঢালীপাড়া গ্রামের শিয়া সম্প্রদায়ের মানুষ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খোমেনীর মৃত্যুতে মোমবাতি জ্বালিয়ে শোক মিছিল করলো দেগঙ্গা ব্লকের ঢালীপাড়া গ্রামের শিয়া সম্প্রদায়ের মানুষ। রবিবার রাত সাড়ে সাতটা নাগাদ ঢালিপাড়া গ্রাম থেকে মোমবাতি মিছিল শুরু হয়। দু কিলোমিটার পথ অতিক্রম করে চৌরাশি হাই স্কুল মাঠ পর্যন্ত যায় এই শোক মিছিল। সেখানে আয়াতুল্লা আলী খোমেনীর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।এর পর ফের শোক মিছিল ঢালী পাড়ায় গিয়ে নটা নাগাদ মিছিল শেষ হয়।