আগরতলা শহরকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে কতটা যে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীর একমাত্র তারাই তা বলতে পারেন। শহরের রাস্তার মাঝ বরাবর মাটি খুঁড়ে এখন বিভিন্ন আকারের পাইপ ও তার বসানো হচ্ছে। তারপর আর তা মাটি বা ইট দিয়ে ঠিকভাবে ভরাট করা হচ্ছে না। দিনের পর দিন এইভাবেই ফেলে রাখা হচ্ছে। এর ফলে পথচারী সহ যানবাহনের চালকদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর কাছে বেস্ততম রাস্তায় এমন ভাবেই মাটি খুঁড়ে রাখার দরুন একটি বড় লরির চাকা বসে যায়। লরিতে চিনি বোঝাই ছিল।