তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ৩,৬০০ টাকা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ব্রহ্মছড়ার বিদ্যুৎ গ্রাহক খোকন দাসের পরিবারের দাবি, প্রায় এক বছর আগে টাকা নেওয়ার পর সংযোগ দেওয়া হলেও সরকারি নথিতে তা নথিভুক্ত করা হয়নি।