কাশীপুর: কাশিপুরে ফের বধূ নির্যাতনের অভিযোগ,স্বামী-শ্বশুর-শাশুড়ি সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ফের বধূ নির্যাতনের অভিযোগ কাশিপুর থানায়। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের গৃহবধূর। জানা যায়, বছর পাঁচেক আগে কাশিপুর থানার আমলাতোড়া গ্রামের বাসিন্দা আনন্দ গোপের সঙ্গে লক্ষ্মীপ্রিয়া মণ্ডল নামে এক তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। গত ২৭শে জুন, শনিবার তাকে বেধড়ক মারধর করা হয়, বলে অভিযোগ। এদিন সোমবার কাশিপুর থানার দ্বারস্থ হন গৃহবধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে স্বামী আনন্দ গোপ