দেবু সিংহ মালদা: মালদহ জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ঠিক আগেই সোমবার গভীর রাতে মালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস শিবিরের প্রায় তিনজন সদস্যকে আটক করল মালদা জেলা পুলিশ। যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের অভিযোগ, মালদহ জেলা পরিষদ গঠনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পুলিশের সহযোগিতায় আমাদের তিনজন সদস্যকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদের আটক করা হয়েছে। বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, মানুষ এর জবাব দেবে।
উল্লেখ্য মালদা জেলা পরিষদের আসন সংখ্যা ৪৩ টি। যার মধ্যে তৃণমূলেরই বিক্ষিপ্ত ১৯ জন পাঁচ জন কংগ্রেস সদস্যের সমর্থনে জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনস্থা এনেছিলেন। ঝাড়খণ্ডের একটি এলাকায় প্রায় এক মাস ধরে শিবিরে ছিলেন তারা। গতকাল ট্রেনে করে মালদা টাউন স্টেশনে নামতেই তাদের মধ্য থেকে তিনজন সদস্যকে আটক করে পুলিশ বলে অভিযোগ।