সিউড়ি ১: ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হলো সিউড়ি পৌরসভার পক্ষ থেকে, উপস্থিত জেলাশাসক ও চেয়ারম্যান
বুধবার দিন সিউড়ি পৌরসভার কনফারেন্স হলে পৌরসভার পক্ষ থেকে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক ধবল জৈন, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ সিউড়ি পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলারা ও একাধিক আধিকারিকরা পৌরসভার। তাদের উপস্থিতিতে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এদিন পালন করা হলো।