নাকাশিপাড়া: বেথুয়াডহরীর সাহা পাড়ায় একটি নতুন জিমের শুভ উদ্বোধন হলো
বেথুয়াডহরীর সাহা পাড়ায় একটি নতুন জিমের শুভ উদ্বোধন হলো।বর্তমান সময়ে শরীরের স্বাস্থ্যের দিকে নজর দিতে সাধারণ মানুষের আগ্রহ অনেক বেড়েছে। শরীরকে সুস্থ রাখতে শুধু ওষুধের ওপর নির্ভর না করে এখন অনেকেই ঝুঁকছেন ব্যায়াম ও জিমের দিকে। এই লক্ষ্য নিয়েই বেথুয়াডহরীতে শুরু হলো এই নতুন জিম, যেখানে রয়েছে স্বাস্থ্য পরিচর্যার আধুনিক ব্যবস্থা। উদ্বোধনের দিন জিমে দেখা গেল প্রচুর উৎসাহী যুবক-যুবতীদের ভিড়।