ইংরেজবাজার: বড়সাঁকোতে রেললাইন পারাপারের ব্যাপারে পুজোর পর রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক
ইংরেজবাজারের বড়সাঁকো এলাকায় রেললাইন পারাপার নিয়ে জনসমস্যা দীর্ঘদিনের। রেল কর্তৃপক্ষ আজ সরেজমিনে এলাকা পরিদর্শন করলেন। বিধায়ক জানান, পুজোর পর পুনরায় রেল দফতরের সঙ্গে বসবেন। আশা করা হচ্ছে ভবিষ্যতে সমস্যা সমাধান হবে।