পুরুলিয়া ১: শিমুলিয়া এলাকায় বন্ধ ঘর ভেঙে প্রায় ২৫ লক্ষ টাকার গয়না ও নগদ চুরি, থানায় অভিযোগ দায়ের
পুরুলিয়ার টামনা থানা এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে বিপুল পরিমাণ সোনার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় গৃহকর্তা উত্তম কুমার মাহাতো টামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর দিনের বেলা দুষ্কৃতীরা সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) টপকে বাড়িতে প্রবেশ করে। এরপর তারা ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকে এবং আলমারির লক ভেঙে সোনার গয়না ও নগদ টাকা