নাকাশিপাড়া: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এক ব্যক্তিকে দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এক ব্যক্তিকে দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া দুর্গাপুর এলাকায়। গত রাত্রে এলাকায় বেশ কিছু মানুষ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সূত্রে খবর পায় নাকাশিপাড়া পুলিশ। সেখানে তারা পৌছলে ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়। এদের মধ্যে একজন ধরা পড়ে। তাকে সেখান থেকে গ্রেফতার করেন নাকাশিপাড়া পুলিশ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো।