দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া পারিশ্রমিক না মেলায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এই পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে রোগী ও তাঁদের পরিবারদের মধ্যে। জানা গেছে, দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে মোট ১৭টি নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে। কিন্তু প্রায় ১০ মাস ধরে সংশ্লিষ্ট কর্মীরা তাঁদের প্রাপ্য টাকা না পাওয়ায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।