রঘুনাথপুর ২: হোটেল রেস্তোরাঁয় ও দোকানে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে চেলিয়ামাতে প্রশাসনের অভিযান
হোটেল -রেস্তোরাঁয় ও দোকানের খাবারের মান এবং স্বাস্থ্যবিধি নিয়ে এবার কড়া নজর প্রশাসনের।শুক্রবার চেলিয়ামার একাধিক হোটেল রেস্তোরাঁয় ও দোকানে আচমকাই পরিদর্শন চালালো বিশেষ কমিটি।দলে ছিলেন রঘুনাথপুর 2ব্লকের বিডিও অমিত কুমার চৌরাশিয়া জয়েন্ট বিডিও নয়ন তারা রক্ষিত BMOHডঃ সমীক বাউরি,রঘুনাথপুর থানার পুলিশ এবং খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।খতিয়ে দেখা হয় খাবারের মান রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং রান্নায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ।