কাশীপুর: জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে মারধরের অভিযোগ ৬ জনের বিরুদ্ধে মামলা কাশিপুর থানায়
জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে মারধরের অভিযোগ কাশিপুর থানায়। জানা যায়, কাশিপুর থানার মাজুরা এলাকার একটি বাস্তু জমিকে কেন্দ্র করে গ্রামেরই দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। গতকাল ওই জমিতে ভক্তিপদ গরাঁই ও তার পরিবারের লোকেরা বাড়ি নির্মাণের তোড়জোড় শুরু করে। এতে বাধা দেয় লক্ষ্মীকান্ত গরাঁইয়ের পরিবার। এর জেরে লক্ষ্মীকান্ত বাবু ও তার ভাইপোকে বেধড়ক মারধোর করা হয়, বলে অভিযোগ। জখম অবস্থায় দু'জনকেই কল্লোলী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, বলে তাদ