বিজেপি বুড়াগঞ্জ মণ্ডলের পক্ষ থেকে ধর্মীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হলযাত্রা পুজোর আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার মেনে পুজোর মাধ্যমে সকলের মঙ্গল ও শান্তি কামনা করা হয়।