PMAY-U Awards 2026: জাতীয় স্তরে দ্বিতীয় স্থান পেল খোয়াই পৌর পরিষদ
খোয়াই, ৫ অক্টোবর: জাতীয় স্তরে বিশেষ সম্মান অর্জন করল খোয়াই পৌর পরিষদ। সোমবার নয়াদিল্লিতে আয়োজিত PMAY-U Awards 2026-এ এক লক্ষের কম জনসংখ্যার পৌর সংস্থাগুলির মধ্যে অনুমোদিত BLC ঘর সর্বাধিক সম্পন্নকরণের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছে খোয়াই পৌর পরিষদ। এই সাফল্য খোয়াইয়ের উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্বীকৃতি।
Ambassa, Dhalai | Oct 5, 2026