রানাঘাট ১: পথশ্রী প্রকল্প নিয়ে বীর নগর পৌরসভায় সাংবাদিক সন্মেলন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের
পথশ্রী প্রকল্প নিয়ে বীর নগর পৌরসভায় সাংবাদিক সন্মেলন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের কাজ শুরু হয়েছে। আর সেই প্রকল্পে প্রাচীন জনপদ বীরণগর পৌরসভা এলাকায় একাধিক রাস্তার কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে পৌরসভা। ইতিমধ্যেই 5 কোটি 14 লক্ষ টাকার রাস্তার কাজের টেন্ডার হয়েছে। আর এই নিয়েই মঙ্গলবার বীরণগর পৌরসভায় সাংবাদিক সম্মেলন করেন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়।